ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কেটে নেয়া স্কুলের মাঠের মাটি ফেরত দিলেন ঠিকাদার

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২২, ৭:৪৬ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
কেটে নেয়া স্কুলের মাঠের মাটি ফেরত দিলেন ঠিকাদার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগরে বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিনত করে মাটি নিয়ে গেছেন ঠিকাদার! এ বিষয়ে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের ছয় দিনের মাথায় সেই গর্তটিকে মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন অভিযুক্ত সাব—কন্ট্রাক্টর মিজান। সংবাদ প্রকাশের পরপর গত ২৩ অক্টোবর থেকে শুরু করে টানা ছয়দিন পর শুক্রবার সন্ধ্যায় মাটির ভরাটের কাজ শেষ করা হয়। উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগর উপজেলার ভিটি পাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করতে গিয়ে গত ৮ মাস আগে কাউকে না জানিয়ে বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিণত করে মাটি নিয়ে যায় ঠিকাদার। ঠিকাদারের বিরুদ্ধে বহুবার বিদ্যালয় কতৃর্পক্ষ অভিযোগ দিলেও দীর্ঘ ৮ মাসে কোন সুরাহা হয়নি। ঘটনাটি জানতে পেরে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের নজরে আনেন স্থানীয় সাংবাদিকরা। পরে এ বিষয়ে খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওই ঠিকাদারের মাধ্যমে মাটি দিয়ে সেই গর্তটি ভরাট করানো হয়।

আরও পড়ুন