ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা-০২ আসনে ১২ জনের মনোনয়নপত্র দাখিল

অনলাইন সংস্করণ
৩০ নভেম্বর ২০২৩, ২:১৯ অপরাহ্ণ • ১০১ বার পঠিত
কুমিল্লা-০২ আসনে ১২ জনের মনোনয়নপত্র দাখিল
  • কুমিল্লা জেলা (উত্তর) প্রতিনিধি:
কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১২ জনের মনোনয়নপত্র দাখিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০২ (হোমনা- মেঘনা) আসনে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এবং স্বতন্ত্রসহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার হোমনা, মেঘনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি, জাতীয় পার্টি মনোনীত এটিএম মঞ্জুরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মনোনীত মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত মাওলানা সুলতান মহিউদ্দিন, ইসলামী ফ্রন্ট মনোনীত হাফেজ আবদুস ছালাম, তৃণমূল বিএনপি মনোনীত মো. মাইন উদ্দিন, জাকের পার্টির আ. লতিফ স্বপন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত আবদুছ ছালাম, বাংলাদেশ সাস্কৃতিক মুক্তিজোট মনোনীত সিরাজুল টম সুডেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খন্দকার।

আরও পড়ুন