ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন
  কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাধেম সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকালে কুমিল্লা সেনানিবাসের এম.আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যরাথনের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি । পরে সেনানিবাসের অভ্যন্তরে ৫ কিলোমিটার এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুনের নেতৃত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন সেনানিবাসের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মর্কতা ও সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে ধারণ করে দেশপ্রেমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকতে হবে। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ কুমিল্লা এরিয়ার প্রায় ১০ হাজার সামরিক ও ৭০ হাজার বেসামরিক জনবল অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন