ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর!

অনলাইন সংস্করণ
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ণ • ৯৪ বার পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর!
ফয়সাল মবিন পলাশ, স্টাফ রিপোর্টারঃ অনিয়মের অভিযোগে দুই অস্থায়ী (মাস্টার রোল) কর্মচারির বেতন বন্ধ রাখায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ছয়-সাত যুবক ওই প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর চালায়। প্রকৌশলী নুরুল্লাহর অভিযোগ, সিটি কর্পোরেশনের ট্যাক্স শাখায় মাস্টার রোলে কর্মরত দুই কর্মচারির বিরুদ্ধে সম্প্রতি অনিয়মের অভিযোগ ওঠে। সে কারণে তাদের আগস্ট মাসের বেতন বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার স্টাফ মিটিংয়ে তিনি তাদের অনিয়মের বিরুদ্ধে বক্তব্য রাখেন। পরে তারা ক্ষিপ্ত হয়ে আরও ছয়-সাতজন যুবককে নিয়ে তার কার্যালয়ের টেবিলের গ্লাস ও চেয়ার ভাঙচুর করে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অনিয়মের কারণে ওই প্রকৌশলী ঠিকাদারের চাহিদামতো বিল পরিশোধে অস্বীকৃতি জানান। তাই ওই ঠিকাদার ও তার লোকজন প্রকৌশলীর ওপর ক্ষিপ্ত ছিলেন। এছাড়াও, বৃহস্পতিবার স্টাফ মিটিংয়ে তিনি সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতি সহ্য করবেন না বলে ঘোষণা দেন। এসবের জেরেই তার অফিসে ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু মুঠোফোনে জানান, ‘‘আমি ঢাকায় আছি। ডেইলি লেবার এবং স্থায়ী লেবারদের মাঝে কাজকর্ম নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি, এর বেশি কিছু আমার জানা নেই। ভাঙচুরের বিষয়টি প্রকৌশলী জানেন।’’ র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-এর কমান্ডিং অফিসার তালুকদার নাজমুস সাকিব জানান, সিটি কর্পোরেশন থেকে খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, কর্মচারিদের বেতন নিয়ে গোলমালের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর টেবিলের গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন