ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা বোর্ড সেরা রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ

অনলাইন সংস্করণ
৯ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৮ পূর্বাহ্ণ • ৮৯ বার পঠিত
কুমিল্লা বোর্ড সেরা রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ
  • সাজ্জাদ হোসেন শিমুল:
এ বছর (২০২৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা হয়েছে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ। এ প্রতিষ্ঠানে ৪১২ জিপিএ-৫সহ ৯৯.২৯ শতাংশ পাশ করেছে। এ বছর মোট পরিক্ষার্থী ছিলো ৭০৯ জন, পাশ করেছে ৭০৪ জন। মেয়েদের পাশের হার ৯৮.১ শতাংশ অপর দিকে ছেলেদেরা শত ভাগ পাশ করে। বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞানে ৩৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন, মানবিকে ২২০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং ব্যবসা শিক্ষায় ১৪৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন। সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মজিদ স্যারের দিক নির্দেশনায় ও কলেজ পরিচালনা পরষদ এবং শিক্ষকদের সহযোগিতায় ও অন্তরিকতায় বোর্ড সেরা ফলাফল অর্জন করতে পেরেছি। তবে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।

আরও পড়ুন