ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস স্টাফদের উপর হামলা, আহত এক

অনলাইন সংস্করণ
২২ সেপ্টেম্বর ২০২১, ৬:০৫ অপরাহ্ণ • ৮৮ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস স্টাফদের উপর হামলা, আহত এক

রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা শহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের স্টাফদের উপর এম্বুল্যান্স চালকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের বাসের সহকারী আব্দুস সাত্তার আহত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি বাস কুমিল্লার কান্দিরপাড়ে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে পৌঁছালে গাড়ি পাশ দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কুমিল্লা টাওয়ার হসপিটালের এম্বুল্যান্স চালকরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের স্টাফদের এলোপাতাড়ি মারতে থাকে৷ এতে বিশ্ববিদ্যালয় বাস চালক গুরুতর আহত হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আহতকে টাওয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে মারধরকারীদের শনাক্ত করা হবে। কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)কমল কৃষ্ণ ধর বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সিসি টিভি ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন