ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে ক্লাস কার্যক্রম শুরু

অনলাইন সংস্করণ
৬ মে ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ • ১৯৪ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে ক্লাস কার্যক্রম শুরু
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে ক্লাস কার্যক্রম শুরু, দীর্ঘ ২৭ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ৩ মে থেকে প্রশাসনিক কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়টিতে। শনিবার (০৬ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, 'দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে গত ৩ তারিখ থেকেই প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ে।' উল্লেখ্য, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত একাডেমির কার্যক্রম বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে। এছাড়া গত ১৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ছিল প্রশাসনিক ছুটি। তিনি বলেন, 'দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে গত ৩ তারিখ থেকেই প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ে।' উল্লেখ্য, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত একাডেমির কার্যক্রম বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে। এছাড়া গত ১৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ছিল প্রশাসনিক ছুটি।

আরও পড়ুন