ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা জাল টাকার চক্রের সদস্য জলাল গ্রেপ্তার, শটগানের কার্তুজ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ • ১১০ বার পঠিত
কুমিল্লা জাল টাকার চক্রের সদস্য জলাল গ্রেপ্তার, শটগানের কার্তুজ উদ্ধার
কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে জেলার চম্পকনগর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জাল টাকার একটি চক্রের সক্রিয় সদস্য জলালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- কুমিল্লা আদর্শ সদর চম্পকনগর এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ আজহার উদ্দিন (জলাল)। অভিযান চলাকালীন তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে জাল টাকা, একটি বাটন ফোন এবং একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। আদর্শ সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং আর্মি ক্যাম্পের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন