ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা ইপিজেড এর নিখোঁজ কর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৭:০৫ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
কুমিল্লা ইপিজেড এর নিখোঁজ কর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা থেকে নিখোঁজের দুইদিন পর ইপিজেডের একটি কারখানার কর্মচারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ইপিজেড কর্মচারী ছিদ্দিকুর রহমান (৩৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। গত বুধবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মহারং বাজার থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৯ নভেম্বর সোমবার ছিদ্দিকুর রহমান কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছে মর্মে ১০ নভেম্বর মঙ্গলবার তার মা লুৎফুন নাহার সদর দক্ষিণ থানায় জিডি করেন। বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, মরদেহ সনাক্ত করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে।

আরও পড়ুন