ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় যুবতীর হাত বাধা লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ • ৮৯ বার পঠিত
কুমিল্লায় যুবতীর হাত বাধা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত এক যুবতীর (৩২) বোরকা পরিহিত হাত বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর)  বেলা এগারোটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। জানা যায়, বুধবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বোরকা পরিহিত এক যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। বেলা এগারোটায় সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন