ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় বৈদ্যুতিক আগুনে বসতঘর পুড়ে ছাই

অনলাইন সংস্করণ
১৩ অক্টোবর ২০২২, ৩:৪৫ অপরাহ্ণ • ৪০ বার পঠিত
কুমিল্লায় বৈদ্যুতিক আগুনে বসতঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে আগুনে পুড়ে একটি বাড়ির ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে মিরপুর জামে মসজিদ সংলগ্ন রহমত আলীর (লকু) বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। হতাহত না হলেও ভয়াবহ অগ্নিকাণ্ডে রহমত আলী ও তার পরিবারের ৪টি ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র নগদ অর্থসহ আনুমানিক ৭ থেকে ৮ লক্ষাধিক টাকার মালমাল সব পুড়ে ছাই হয়ে যায়। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক দেবপুর ফাঁড়ি পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনে বাড়িটির ৪টি কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে লিখত কোন অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন