ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় বিয়ের আশ্বাসে নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ- অভিযুক্ত আটক

অনলাইন সংস্করণ
২৩ সেপ্টেম্বর ২০২০, ৫:৩১ অপরাহ্ণ • ১০২ বার পঠিত
কুমিল্লায় বিয়ের আশ্বাসে নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ- অভিযুক্ত আটক
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় বিয়ের আশ্বাস দিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সদর উপজেলার বলেশ্বর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে নাজিম (৪৫) জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। অভিযোগসূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলেশ্বর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে নাজিম। পেশায় স্বণার্লংকার ব্যবসায়ী নাজিমের স্ত্রী ও সন্তান রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর চাকরী ও বিয়ের প্রলোভন দেখিয়ে নাজিম প্রতিবেশী গ্রামের নবম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থীকে কক্সবাজার নিয়ে যায়। তিন দিন হোটেলে বন্দি করে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে নাজিম। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেনীর ওই শিক্ষার্থী। পরে ২০ সেপ্টেম্বর অসুস্থ ওই শিক্ষার্থীকে বাড়ীর পাশে রেখে পালিয়ে যায় অভিযুক্ত নাজিম। পরে ঘটনাটি জানাজানি হলে নিযার্তিত কিশোরীর মা-বাবা মঙ্গলবার কোতয়ালী থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত নাজিমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। নিযার্তিত শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেন বলেন, আমরা গরিব মানুষ। আমার মেয়েকে চাকরী ও বিয়ে করার নাম করে নাজিম এমন জঘণ্য কাজ করে। আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলো নাজিম। আমরা ন্যায় বিচার চাই। মামলার তদন্ত কর্মকতার্ কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহিন কাদির জানান, নাজিম খুব ভয়ংকর প্রকৃতির লোক। এলাকাবাসী তার বিরুদ্ধে নানান অভিযোগ করেছে। তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি। বিষয়টি নিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ আনোয়ারুল হক জানান, আমরা কিশোরীকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন