ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সংস্করণ
১৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৭ অপরাহ্ণ • ৮৩ বার পঠিত
কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা লালমাই উপজেলার পেরুল ইউনিয়নে হরিশ্চর বাজারে যাত্রী বাহী বাসে চাপায় মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৪৮) নামের এক যবুক নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম উপজেলার পেরুল ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে যাত্রী বাহী আল-বারাকা বাস ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীর দিকে যাচ্ছিল হরিশ্চর বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম নিহত হয়। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে৷

আরও পড়ুন