ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লায় নতুন বই পড়া হলোনা শিশু শিক্ষার্থী জান্নাতের

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ৫:১২ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
কুমিল্লায় নতুন বই পড়া হলোনা শিশু শিক্ষার্থী জান্নাতের
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধিঃ
বিদ্যালয়ে নতুন শ্রেণির বই দেওয়া হয়েছে। মনের আনন্দে বিদ্যালয়ে যাচ্ছিল জান্নাত। নতুন বই নিয়ে মনের আনন্দে বাড়ি ফেরার কথা থাকলেও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরল ছোট্ট শিশু শিক্ষার্থী জান্নাত। শনিবার (০২ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস (৭)। সে উপজেলার চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার সে দ্বিতীয় শ্রেণিতে উঠেছিল। সে চান্দলা (তালুকপাড়া) গ্রামের দিনমজুর কফিল উদ্দিনের মেয়ে। নিহত শিশু শিক্ষার্থীর মা মিনারা বগম জানান, সারা দেশের মতো চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নতুন বই দেওয়া হয়। শনিবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জান্নাত নতুন বই আনতে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ে যাওয়ার পথে চান্দলা এলাকায় কুমিল্লা মিরপুর সড়কে একটি অটোরিকশা জান্নাতকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জান্নাতের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে চান্দলা (তালুকপাড়া) গ্রামে শোকের ছায়া নেমে আসে। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, নিহত শিশুটির অভিভাবকগন কারও বিরুদ্ধে অভিযোগ দেয়নি এবং তাদের কোন অভিযোগ নাই উল্লেখ করে থানায় একটি লিখিত আবেদন করে লাশ এলাকায় নিয়ে দাফন কাজ সম্পন্ন করেন।

আরও পড়ুন