ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লায় ডোবা থেকে মিললো নারীর মরদেহ

অনলাইন সংস্করণ
১০ ফেব্রুয়ারি ২০২১, ১:৫২ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
কুমিল্লায় ডোবা থেকে মিললো নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের তার নাম শারমিন আক্তার (২৭)। তার স্বামীর নাম আবদুল আলিম। নিহত শারমিনের বাবার বাড়ী কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার ষাটশালা এলাকায়। তার স্বামীর বাড়ী একই উপজেলার দইখলায়। বুধবার (১০ ফেব্রুয়ারি) ১১ টায় স্থানীয়রা পুলিশকে ডোবায় নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। নিহত শারমিনের বাবা অদুদ জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল বিকেলে স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আর বাড়ীতে আসেনি। আজ সকালে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি আমার মেয়ের লাশ ডোবার পানিতে ভাসছে। নিহত শারমিনের এক ছেলে এক মেয়ে রয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সোহান সরকার, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল হক। এছাড়াও সিআইডি, পিবিআইয়ের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শণ করেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে মরদেহটি যেখানে পাওয়া যায় সেটি একটি ঘনজঙ্গল। প্রায়ই ওই স্থানে নেশাগ্রস্থদের আনাগোনা পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমরা নিহতের স্বামী ও বাবাকে খবর দিয়েছি। সম্ভাব্য সব বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত করেছি। তদন্তের পরেই স্পষ্ট হবে কেন এই হত্যাকান্ড ঘটেছে।

আরও পড়ুন