ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ৬:০৩ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লা ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড তামজিদ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গোয়েন্দা পুলিশ ১টি পিকআপ গাড়ি, ২টি ছেনী, ১ টি কাটার, ২ টি ছুরি, একটি রেঞ্জ, একটি কাটার প্লাসসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বাড়ির নুরুজ্জামানের ছেলে মোঃ মানিক (কালা মানিক) (২৭), কুমিল্লা জেলা তিতাস থানার নারায়ন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সিরাজ (২৪), চাঁদপুর জেলা চাঁদপুর সদর থানার লোদের গাঁ গ্রামের মো হান্নানের ছেলে মোঃ রনি (২৫), কুমিল্লা জেলা বরুড়া থানা বাতাবাড়িয়া গ্রামের মাফুলের ছেলে মো সাহেদ (২৬), কুমিল্লা জেলা দাউদকান্দি থানা আউটবাগ গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে মোঃ জামাল (৩৫)।

আরও পড়ুন