ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২০, ৬:০২ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
কুমিল্লা আদর্শ সদর প্রতিনিধিঃ
কুমিল্লার আদর্শ সদরে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মো.জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে। এক ছেলে সন্তানের জনক জহিরুল কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যদর্শী, স্থানীয় সূত্র ও নিহতের বন্ধু এরশাদ হোসেন জানান, জহিরুল সোমবার রাত ৮টার দিকে অফিস থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ধোয়ার জন্য আড়াইওড়া এলাকার একটি গ্যারেজে আসেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে অ্যাডভোকেট সাইফুদ্দিন সবুজ নামের এক ব্যক্তি ও তার সঙ্গী আজহারুল ইসলাম মিলে জহিরুল ইসলামকে ডেকে সামনে নিয়ে যায়। এক পর্যায়ে তারা জহিরুলের দুই পায়ে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত জহিরুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল হক জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার বিস্তারিত কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন