ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় চাকরি থেকে অব্যাহতির ক্ষোভে অফিসারকে ছুরিকাঘাতে খুন

অনলাইন সংস্করণ
১ মে ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
কুমিল্লায় চাকরি থেকে অব্যাহতির ক্ষোভে অফিসারকে ছুরিকাঘাতে খুন
ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লায় অনিয়মের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষোভে ইপিজেডের একটি বিদেশি কোম্পানির অফিসারকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত খায়রুল বাসার সুমন (৩২) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের তৃতীয় ছেলে। সুমন কুমিল্লা ইপিজেডে সিং সাং সু নামে একটি চায়না কোম্পানিতে এইচ আর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ইপিজেড থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড গেইট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার সপের সামনে সুমনকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। নিহত সুমনের চাচাতো ভাই আলামিন জানান, সুমনের সাথে কারো শত্রুতা নেই। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছেন আমরা এখনও বলতে পারছি না। তবে তার সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি তার কোম্পানিতে অনিয়মের অভিযোগে এক ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়। যাকে অব্যাহতি দিয়েছেন ওই ব্যক্তি ক্ষোভে সুমনকে ছুরিকাঘাত করেন। সুমনের নিয়ে আমরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছি। খুনের বিষয়ে সদর দক্ষিণ থানার তদন্ত কর্মকর্তা অমল কৃষ্ণ ধর বলেন, ইপিজেড গেইট সংগলœ রোসা ও স্বপ্ন সুপার সপের সামনে সুমন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এই ব্যক্তি মারা যান। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কে বা কারা কি কারণে তাকে ছুরিকাঘাত করেছেন তা নিয়ে আমরা তদন্ত করছি। পরিবার থেকে এখনও কোন অভিযোগ দায়ের করেননি। মরদেহ মেডিক্যালের মর্গে রয়েছে।

আরও পড়ুন