ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

কুমিল্লায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ১২:৪০ অপরাহ্ণ ৪২ বার পঠিত
কুমিল্লায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ২ কেজি গাঁজাসহ জাহানারা (৪০) এবং আলেয়া বেগম (৩২) নামে ২ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে চান্দিনা উপজেলা রাস্তার মাথা সংলগ্ন এলাকা হতে চান্দিনা থানার এস.আই মো. রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জাহানারা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাশিমপুর গ্রামের আকরামের স্ত্রী। তার পিতার নাম সোয়াব মিয়া ও মাতা- মৃত জাহারা বেগম। আটক আলেয়া বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা গ্রামের মাহে আলমের স্ত্রী। তার পিতার নাম ছাদেকুল আলম চৌধুরী ও মাতা- মৃত আনোয়ারা বেগম। এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, জাহানারা ও আলেয়া বেগমকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন