ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১, মোট আক্রান্ত ৪০৮৬

অনলাইন সংস্করণ
৭ জুলাই ২০২০, ১১:৪২ পূর্বাহ্ণ • ৯৬ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১, মোট আক্রান্ত ৪০৮৬

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১০৭৬ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলার ৩ জন, লালমাই উপজেলার ১ জন, লাকসাম উপজেলার ৮ জন, মুরাদনগর উপজেলার ২ জন, বুড়িচং উপজেলার ১ জন, হোমনা উপজেলার ৭ জন, দেবিদ্বার উপজেলার ৮ জন, তিতাস উপজেলার ২ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৯ জন, বরুড়া উপজেলার ৪ জন, নাঙ্গলকোট উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১২ জন।

উপজেলা আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১০৭৬ জন, লাকসাম ২৫০ জন, চান্দিনা ২১০ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দি ১৫৭ জন, বরুড়া ১৪৩ জন, বুড়িচং ১৮৮ জন, মনোহরগঞ্জ ১১৭ জন, ব্রাহ্মণপাড়া ৫৯ জন, নাঙ্গলকোট ২২৩ জন, হোমনা ১৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৩১ জন, লালমাই ৬৬ জন, চৌদ্দগ্রাম ৩৬৪ জন, আদর্শ সদর ১৫২ জন, মেঘনা ৩৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৪০৮৬ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৬৮৮ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ০৬৩ জনের। এর মধ্যে ৪০৮৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১১১ জন এবং সুস্থ হয়েছে ১৯৩৮ জন।

আরও পড়ুন