ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার মূলহোতা গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২০ অক্টোবর ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ ৭১ বার পঠিত
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার মূলহোতা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার পূজামণ্ডপে মুর্তির সাথে পবিত্র কোরআন রাখার ঘটনার মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করলেও তার নাম পরিচয় কিংবা কখন ও কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমার কাছে যতটুকু তথ্য ছিল দিয়েছি। এরপর আরও তথ্য পেলে জানিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় স্থান এবং মূর্তিগুলোতে হামলার খবর আসে। সরকার সেসব ঘটনার নিন্দা জানায়। এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ভেতরে ও বাইরে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা গুরুত্বের সঙ্গে দেখছে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বেসামরিক প্রশাসনের সহায়তায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাহিনী দেশের ২২টি জেলায় মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নিজেই অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। তিনি যেকোনো প্ররোচনায় সংযত থাকার এবং ভিত্তিহীন গুজব ছড়ানো বা এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সবাইকে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সরকারের সিনিয়র নেতারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে ৭১টি মামলা করা হয়েছে। কুমিল্লায় হামলার পেছনের অভিযুক্ত মাস্টারমাইন্ডকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সরকার উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ৫০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী স্থানীয় শক্তিগুলো এখনো সহিংসতা, বিদ্বেষ ও গোঁড়ামিকে উসকে দিতে তাদের বিষাক্ত মত প্রচার করছে। তারা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং বহুত্ববাদী সম্মান নষ্ট করার চেষ্টা করছে।

আরও পড়ুন