ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় কিশোরীর গায়ে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর ২০২০, ৬:১৮ পূর্বাহ্ণ • ৯১ বার পঠিত
কুমিল্লায় কিশোরীর গায়ে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১
নিজুস্ব প্রতিবেদকঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে এসিড নিক্ষেপ করেছে এক বখাটে যুবক। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া গ্রামে বাগড়া-কুমিল্লা সড়কের পূর্ব পাশে মো. হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো কসবা উপজেলার নয়নপুর গ্রামের মোখলেছ মিয়া ও তার পরিবার । গত বৃহস্পতিবার রাতে মোখলেছ মিয়ার ১৩ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার মনিকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। এসিডে মনির মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজন ও এলাকাসীকে জিজ্ঞেসাবাদ করে। পরদিন মনির বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মো. হারুন (৩১) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞেসাবাদে এসিড নিক্ষেপের কথা স্বীকার করে হারুন। হারুনের সাথে মনির প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় হারুন। সম্প্রতি মনি তাকে এড়িয়ে চলায় ক্ষোভে এসিড নিক্ষেপ করে বলে জানায় হারুন। ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, হারুন ম্যাজিস্ট্রেটের কাছে তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আহত কিশোরীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

আরও পড়ুন