ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আহত-২

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ • ৯৪ বার পঠিত
কুমিল্লায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আহত-২
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৪) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরো দুইজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন হাসেম মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত জহির পৌরসভার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে কে বা কারা ফোন করে হাসেম মার্কেট নিয়ে যায়। ওখানে জহির উপস্থিত হওয়ার পর সংঘঠিত জামেলা মিট করার চেষ্টাকালে তাকে পিটিয়ে হত্যা করে। পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন