ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লায় আজ ৪৭ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ শনাক্ত সিটিতে

অনলাইন সংস্করণ
৩১ জুলাই ২০২০, ১২:১১ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
কুমিল্লায় আজ ৪৭ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ শনাক্ত সিটিতে

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা জেলায় শুক্রবার (৩১ জুলাই) নতুন করে ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৬ জনে।

আজকের রিপোর্টে কোনো মৃত্যু দেখানো হয়েনি। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৬ জনই।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩১ জন, চৌদ্দগ্রামে ৭ জন, লাকসামে ২ জন, বরুড়ায় ৩ জন, মেঘনায় ৩ জন ও বুড়িচংয়ে ১ জন।

আজকের রিপোর্টে কাউকে সুস্থ্য দেখানো হয়নি।

কুমিল্লা সিভিল সার্জন শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এসব তথ্য জানান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪২৯ জন, মুরাদনগর ৩০২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪৯৫ জন, লাকসামে ৩৫৪ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৯ জন, বরুড়ায় ২২০ জন, বুড়িচংয়ে ২৪৪ জন, মনোহরগঞ্জে ১৬২ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৩ জন, নাঙ্গলকোটে ৩৬৪ জন, হোমনায় ১০০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫০৯ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৫ হাজার ৩০৮ জনের এবং রিপোর্ট পেয়েছে ২৫ হাজার ২৫৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৫০৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৬ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৯৪৩ জন।

আরও পড়ুন