ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৫ হাজার, মৃত্যু ১৩০

অনলাইন সংস্করণ
২১ জুলাই ২০২০, ২:২৭ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
কুমিল্লায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৫ হাজার, মৃত্যু ১৩০

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় ২ শত ৬২ জনের নমুনা রিপোর্টের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জন। এর মধ্যে সিটি করপোরেশন ২০ জন, আদর্শ সদর ১ জন, বরুড়া ৩ জন,লাকসাম ২ জন ,মনোহরগঞ্জ– ১ জন,বুড়িচং ৪ জন, চৌদ্দগ্রাম ৪ জন, দেবিদ্বার ৯ জন, ব্রাহ্মণপাড়া ১ জন, দাউদকান্দি ১ জন, সদর দক্ষিণ ১ জন।

এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজারে। নতুন করে সদর দক্ষিণে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩০ জনের। গত ২৪ জন ঘন্টায় সুস্থ ১০৫ জন । চৌদ্দগ্রাম ৮০ জন, দেবিদ্বার ৮ জন, বরুড়া ৯ জন, সদর দক্ষিণ ৪ জন, বুড়িচং ৪ জন । মোট সুস্থ হয়েছে ২ হাজার ৯শ ৬৫ জন।

সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৮ শ ২৬ জনের , ফলাফল এসেছে ২৩ হাজার ৬ শ ৭২ জনের। গত ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ২৫৯ টি । মঙ্গলবার (২১ জুলাই ২০২০) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান মঙ্গলবার (২১ জুলাই ২০২০) এ তথ্য নিশ্চিত করেছেন।


করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন নারী হলেন, কুমিল্লার মনোহরগঞ্জের রুহুল আমীনের স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও কুমিল্লা মুরাদনগরের আবদুল মজিদের স্ত্রী নুর জাহান (৬০)। এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৪ জন রোগী। বর্তমানে এখানে করোনা আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগী আছে ১০৭ জন

আরও পড়ুন