ঢাকা ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দুইটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কুমিল্লায় অবস্থিত সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার মাথাভাঙা এলাকায় এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকার তারু মিয়ার ছেলে মো. সোহাগকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি পিস্তল ও ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র পরে হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। উল্লেখ্য, দেশব্যাপী আইনুশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আরও পড়ুন