ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

কুমিল্লার লাকসামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন সংস্করণ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:০৫ পূর্বাহ্ণ ৩৫ বার পঠিত
কুমিল্লার লাকসামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা বাজারে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক তাজুল ইসলাম (২৬) একই উপজেলার কাকৈয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইছাপুরা বাজারে আজহারুল হক খোকা মিয়ার মালিকানা একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে গত ১ সপ্তাহ ধরে কাজ করত তাজুল ইসলাম।তাকে ওয়ার্কশপের দায়িত্ব দিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় কাজ নিয়ে ব্যাস্ত থাকেন ওয়ার্কশপের মালিক আজহারুল হক খোকা। নতুন এই শ্রমিক তাজুল ইসলাম মঙ্গলবার সকালে অন্যদিনের ন্যায় প্রতিষ্ঠানটি খুলে ওয়েল্ডিং এ কাজ করার সময় বিদ্যুতের স্পৃষ্ট হয়। ওই বাজারে আশে পাশের ব্যাবসায়িরা দ্রুত এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শ্রমিক তাজুল ইসলামের বাড়ির স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওয়ার্কশপের মালিক খোকা মিয়ার সাথে সমঝোতো করে মরদেহ নিয়ে যায়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন বলেন, ওয়ার্কশপের শ্রমিক নিহত হওয়ার বিষয়টি জানিনা তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন