ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২১, ৫:৪৬ পূর্বাহ্ণ • ৯০ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে ধারাল বঁটি দা এর আঘাতে স্ত্রী আখি আক্তার (২৮) নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় আখিঁ আক্তারের স্বামী সুমন মিয়া (৩০) সহ পরমতলা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। নিহত আখি আক্তার উপজেলার পরমতলা গ্রামের মনু মিয়ার মেয়ে এবং দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের সুমন মিয়ার স্ত্রী। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, প্রায় তের বছর পূর্বে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের শহিদ মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে বিয়ে হয় মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মৃত মনু মিয়ার মেয়ে আখিঁ আক্তারের। বিয়ের পর তাদের সংসার জীবনে সোহাগ, সোহাগী, জান্নাত নামের তিন সন্তানের জন্ম হয়। স্বামী-স্ত্রী ও তাদের ছেলে মেয়েকে নিয়ে বেশ ভালোভাবেই দিন চলছিল। নেশাগ্রস্ত স্বামীকে মাদক সেবনে স্ত্রী আখি আক্তার বাধা প্রধান করলে এ নিয়ে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে স্ত্রীকে তরকারি কাটার ধারালো বটি দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেন সুমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আখি আক্তারকে উন্নত চিকিৎসার জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ত্রিশ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রাতের আধারে অভিযানের মাধ্যমে এ ঘটনায় নিহত আখির স্বামী সুমনসহ তার সহযোগি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নিহত আখি আক্তারের মা খোরশেদা বেগম বাদী হয়ে থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন