ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার মুরাদনগরে মার্কেট কমিটির লোকজনের ঘুষিতে দোকান মালিকের মৃত্যু

অনলাইন সংস্করণ
১৯ আগস্ট ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ • ৯৪ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে মার্কেট কমিটির লোকজনের ঘুষিতে দোকান মালিকের মৃত্যু
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে মার্কেট পরিচালনা কমিটির লোকজনের ঘুষিতে দোকান মালিকের মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত দোকান মালিক আবুল হাসেম (৭০) নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মহরম আলীর ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, আবুল হাসেম গত সোমবার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে ১নং গলির ১২ নম্বার দোকানটি ক্রয় করে। যার ফলে বুধবার সকালে ভাড়াটিয়া সাধন দেবনাথকে আগামী দু’মাসের মধে দোকান ছেড়ে দিতে বলা হয়। এ সময় কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির লোকজন ভাড়াটিয়া সাধন দেবনাথের পক্ষে এসে আবুল হাসেমের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় কমিটির লোকজন আবুল হাসেমকে কিল ঘুষি মারলে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে আবুল হাসেমের পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন মজনু বলেন, সকালে আমাকে মার্কেট থেকে ফোন করে ঘটনাটি অবহিত করা হয়। তিনি আমাদের মার্কেটের একজন পুরাতন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাত। আগামী দু’দিন মার্কেটের সকল দোকান বন্ধ রেখে শোক পালন করা হবে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন অভিযোগ দেয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে।

আরও পড়ুন