ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে, আটক ২

অনলাইন সংস্করণ
২৯ আগস্ট ২০২০, ৩:০৮ অপরাহ্ণ • ১০১ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে, আটক ২
আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন দৌলতপুর গ্রামে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১ টায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ২ জন সদস্য আটক করেছে গ্রামবাসী। জানা যায় বাঙ্গরা বাজারের ব্যাবসায়ী মনিরকে উদ্যেশ্য করে তার বাড়িতে যাওয়ার রাস্তায় ডাকাত দল উৎ পেতে ছিল। ডাকাত দলের উদ্দ্যেশ ছিলো, ব্যবসায়ী মনিরকে মেরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া। ডাকাত দলের উপস্থিতি টেরপেয়ে গ্রামের লোকজন তাদের ধাওয়া করে, পরে ফারুক ও শুক্কুর নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় গ্রামবাসী। আটককৃত ফারুক বাঙ্গরাবাজার থানাধীন কোরেরপার গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে, এবং ডাকাত দলের সদস্য শুক্কুর যোগেরখিল গ্রামের জাকির হোসেন এর ছেলে। আটককৃত ডকাত দলের ২ সদস্যকে রাতেই বাঙ্গরাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে গ্রামবাসী। ডাকাত দলের সদস্য ফারু্ক জানায়, তার সহযোগী আরো দুইজন, ডাকাত দলের বাকি দুজন সদস্য এখনো পলাতক। ডাকাত দলের পলাতক দুই সদস্যরা হলেন, বাঙ্গরাবাজার থানাধীন দৌলতপুর গ্রামের লতিফ মাষ্টারের ছেলে বুলবুল ও হোমনা থানার মাইজচড় সুবারাপুরের আবুল হাসেমের ছেলে ইব্রাহিম, ইব্রাহিম যোগেরখিল গ্রামের জামাই। স্থানীয়রা জানান, এই চক্রটি প্রতি নিয়তই এলাকায় চুরি ডাকাতি করে আসছে। এলাকার মানুষ এই ডাকাত দলের কারনে রাতে ঘুমাতে পারছিলো না। শনিবারে (২৯ আগস্ট) অনুমানিক দুপুর ১ঃ২০ মিনিটে বাঙ্গরা বাজার থানা পুলিশ ডাকাত দলের দুই সদস্যদেরকে আদালতে প্রেরণ করেন। [embed]https://youtu.be/cxaynp51hNs[/embed]

আরও পড়ুন