ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লার মারুফার কোলজুড়ে এলো পাঁচ সন্তান, একে একে মরে গেল সবাই

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২০, ১:২৩ অপরাহ্ণ • ৬৪ বার পঠিত
কুমিল্লার মারুফার কোলজুড়ে এলো পাঁচ সন্তান, একে একে মরে গেল সবাই
অনলাইন ডেস্কঃ চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছেন এক মা। তবে অপরিণত সময়ে জন্ম হওয়ায় প্রসবের পরপরই একে একে মারা যায় পাঁচটি শিশু। শনিবার (১৫ আগস্ট) রাতে কচুয়া টাওয়ার হাসপাতাল নামে বেসরকারি একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম। প্রসবের পরপরই তিন শিশু মারা যায়। বাকি দুই শিশু জীবিত থাকলেও রোববার (১৬ আগস্ট) সকালে একে একে তারাও মৃত্যুর কোলে ঢোলে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মারুফা বেগম (২৫) এক প্রসূতি। প্রসূতির বর্ণনা শুনে হাসপাতালের চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করান। এ সময় প্রসবব্যথা তীব্র হতে শুরু করলে মারুফা বেগমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাভাবিকভাবে পরপর পাঁচটি সন্তান প্রসব করেন মারুফা বেগম। এরমধ্যে চারটি ছেলে এবং একটি মেয়ে সন্তান। তবে অপরিণত হওয়ায় জন্মের অল্পে সময় পরই তিন শিশু মারা যায়। রাতেই জীবিত অন্য দুই শিশু নিয়ে হাসপাতাল ত্যাগ করেন ওই প্রসূতি মা। তবে রোববার সকালে জীবিত থাকা দুই শিশুও মৃত্যুর কোলে ঢোলে পড়ে। কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত হয়ে জন্ম হওয়ায় পাঁচ শিশুই মারা গেছে।

আরও পড়ুন