ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লার বাঙ্গরায় পুলিশের অভিযানে দুইটি ড্রেজার মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
২২ জুন ২০২১, ২:৩৮ অপরাহ্ণ ৩৭ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরায় পুলিশের অভিযানে দুইটি ড্রেজার মেশিন জব্দ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় বিল থেকে মেশিন দুটি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় অজ্ঞাতনামায় বাঙ্গরা বাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিমানারপাড় গ্রামের বিল্লাল হোসেন ওই বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ২—৩ বছর ধরে মাটি উত্তোলন করে আসছিল সে। স্থানীয় কৃষকদের অভিযোগ নাম মাত্র টাকা দিয়ে এরই মধ্যে আশ—পাশের প্রায় ৬ কানি (১৮০ শতাংশ) ফসলি জমির মাটি উত্তোলন করেছে বিল্লাল হোসেন নামের ওই ব্যাক্তি। স্থানীয় এক কৃষক জানায়, এইসব ড্রেজারের জন্য আমরা আগের মতো এখন আর জমিতে ধান করতে পারিনা, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এই ভুমিদস্যুরা। এরা প্রথমে সামান্য একটু জমিতে ড্রেজার বসায় পরে আশ—পাশের জমি গুলো ভেঙ্গে পরলে নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়। বেশি কিছু বললে নানান ভয়ভিতি দেখায় তাদেরকে নিয়ে খুব বিপদে আছি। এসব অবৈধ ড্রেজার মালিকদের কঠিন সাজা দেয়া উচিৎ। অভিযান পরিচালনা করা কালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর, যার জন্য বাঙ্গরা বাজার থানায় আজ প্রথমবারের মতো অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় গত দুই দিনে বাঙ্গরা বাজার থানা এলাকার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে ৩টি মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনিও আমাদেও ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন। এসময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন