ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার বাঙ্গরায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২৪, ৬:৪০ পূর্বাহ্ণ • ১০৯ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাঙ্গরা:

দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ এক দশক পর শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

এ সময় বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাসিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ শাহপরান রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মো জহির সিদ্দিকী, শহীদ ব্যাপারী,আনিছ খান,শেখ আবু কাউসার, মোঃ নাঈম, তাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি আবুল হোসেন বলেন মুরাদনগরের হৃদয়ের স্পন্দন কায়কোবাদ দাদার হাতকে শক্তিশালী করতে মুরাদনগর যুবদলের সবসময়ই ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, ওয়ার্ড পর্যায়ের কর্মী সম্মেলনে এতো মানুষের উপস্থিত আগে দেখি নাই  এতেই প্রমাণ করে মুরাদনগরের মাটি কায়কোবাদ দাদার ঘাটি।

আরও পড়ুন