ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার দেবিদ্বার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২০, ৩:৩২ অপরাহ্ণ • ৮৪ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
দেবীদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বোম ডিসপোজাল টিম। রবিবার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল বাজার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে বিহারমন্ডল বাজারে হঠাৎ দুইটি বিস্ফোরণের শব্দে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিহারমন্ডল বাজারের পশ্চিম পাশের ডা. সত্য রঞ্জন দেবের ফার্মেসীর সামনে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দেবিদ্বারের সার্কেলের এএসপি মোঃ আমিরুল ইসলাম ও দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার সহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেই। রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন। তবে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সোমবার সকালে পুলিশ ও সিআইডির আরো একটি তদন্ত দল পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় এখনও মামলা হয়নি। বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা জানান, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা শক্তিশালী বোমা তৈরিতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন