ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার দেবিদ্বারে ১৬ লিটার মদসহ বৃদ্ধা আটক

অনলাইন সংস্করণ
২৬ ডিসেম্বর ২০২০, ৪:২৫ অপরাহ্ণ • ৯৯ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে ১৬ লিটার মদসহ বৃদ্ধা আটক
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৬ লিটার মদসহ মোঃ ফরিদ মিয়া (৫৭) নামের এক মাদক পাঁচারকারিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ মিয়া উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর (ইব্রাহিম মেম্বারের বাড়ির) মৃত ওসমান গনির ছেলে। পুলিশ জানায়, উপজেলার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর দিয়ে শুক্রবার বিকেলে ১৬ লিটার চোলাই মদ নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। এ ব্যাপারে দেবিদ্বার থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন