ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ • ১০৮ বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে কুমিল্লার দাউদকান্দিতে শ্রাবন্তী রানী সরকার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সারে ৫টার দিকে তার নিজ বাড়ীতে আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। পুলিশ জানায়, শ্রাবন্তী রানী সরকার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ ফলাফল ঘোষণার পর জানতে পারে, সে বিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে গলায় ( ফাঁস ) দিয়ে আত্মহত্যা করে। শ্রাবন্তী রানী সরকার উপজেলার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামের রতন চন্দ্র সরকারের মেয়ে। দাউদকান্দি মডেল থানার এসআই আবুবকর বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতাল থেকে মৃ/- ত/- দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে ফাস দিয়ে আত্মহত্যা প্রমান পাওয়া গেছে। দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি এবং মৃতদেহটি থানায় নিয়ে আসি।

আরও পড়ুন