ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

কুমিল্লার চান্দিনা থানায় নতুন অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছের দায়িত্ব গ্রহণ

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ২:০৭ অপরাহ্ণ ৪২ বার পঠিত
কুমিল্লার চান্দিনা থানায় নতুন অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছের দায়িত্ব গ্রহণ
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা থানায় নতুন অফিসার ইন-চার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নূরুল ইসলাম এর আদেশে মঙ্গলবার (১৮ আগস্ট) চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) এর দায়িত্ব নেন। এর আগে তিনি চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহল্লাশেখ চৌধুরী পাড়া এলাকার কামাল উদ্দীন এর ছেলে। তিনি ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০১৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভের পর জেলার মনোহরগঞ্জ থানা, ব্রাহ্মণপাড়া থানা ও সর্বশেষ চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে চাকুরী করেন। অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে এই প্রথম দায়িত্ব পান। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- আমি ডিআইজি ও এসপি স্যারের নির্দেশে ওসি হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব পালনকালে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন