ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

কুমিল্লার চান্দিনায় স্কুল শ্রেণীর ছাত্রীকে অপহরণ; থানায় মামলা

অনলাইন সংস্করণ
১৪ অক্টোবর ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
কুমিল্লার চান্দিনায় স্কুল শ্রেণীর ছাত্রীকে অপহরণ; থানায় মামলা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪) কে অপহরণ করেছে গাড়ি চালক। এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ৭ জনকে আসামী করে চান্দিনা থানায় একটি অপহরণ মামলা করেন। অপহৃত স্কুল ছাত্রী চান্দিনা উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ণরত। অপহরণকারীরা হলো- চান্দিনার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের নজির মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক তুহিন হোসেন (২৫)সহ আরও ৬জন। ওই স্কুল ছাত্রীর পিতা জানান- তার মেয়ে বাড়ি থেকে স্কুলে আসার পথে প্রায়ই উত্যক্ত করতো ওই গাড়ি চালক তুহিন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার (১১ অক্টোবর) সকালে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। আজ ৩দিন অতিবাহিত হলো এখনও আমার মেয়ের কোন সন্ধান পাইনি। ধেরেরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমর বর্ধণ জানান, মেয়েটি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। তাকে দ্রæত উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের দাবী জানাই। এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় আমরা একটি মামলা গ্রহণ করেছি। ভিকটিমকে উদ্ধারসহ আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন