ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় প্রতিবাদকারী খুন

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় প্রতিবাদকারী খুন
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তি। সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান- পাশ্ববর্তী বাড়ির রুহুল আমিন এর ছেলে কলেজ পড়ুয়া ছেলে হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে মো. ফরিদ মিয়া মোটরবাইক চালক হাবিব উল্লাহর পিতা রুহুল আমিন এর নিকট বিষয়টি জানাতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটে পড়েন ফরিদ মিয়া। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন