ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২১ নভেম্বর ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আন্তঃজেলার ডাকাত দলের ২ সদস্য কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গত শনিবার (১৯ নভেম্বর) রাতে বাঙ্গরা বাজার থানার এস আই শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা, মুরাদনগর, নবীনগর, দেবিদ্বার, বি-পাড়া ও কসবাসহ আশ-পাশের বিভিন্ন থানা এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাঙ্গরা বাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুমিল্লার শহরের কান্দিরপাড় ও শাসনগাছা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চান্দিনা উপজেলার কোরবানপুর গ্রামের মৃত রেনা মিয়ার ছেলে কাউছার মিয়া (২৫) ও বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামের আবদুল বারেকের ছেলে জীবন মিয়া (৪২)। তারা সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত, চুরি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে পুলিম জানায়। বাঙ্গরা বাজার থানার ওসি মো: রিয়াজুল ইসলাম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ধৃত ডাকাতদের সোমবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।  

আরও পড়ুন