ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লায় সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
২১ মার্চ ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
কুমিল্লায় সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
  • কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে সিগারেট বাকিতে না দেয়ায় তিন সন্তানের জনক মানিক (৩২) নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাহাউন্দিন ও জালাল উদ্দীন নামের দুই সহোদর। ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কানাইনগর গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে। নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান, প্রতিবেশী ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার স্বামী মানিকের কাছে সিগারেট বাকি চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়, আমার স্বামী বলেন, সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দীন ঘর থেকে তার পিতা মোখলেসের সামনেই দা হাতে তার আপন ভাই জালাল উদ্দীনকে সাথে করে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসলে প্রতিবেশীদের বাধার মুখে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে এসে। আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢুকে জালাল উদ্দীন আমার স্বামী মানিককে জাবড়ে ধরলে তার ভাই বাহাউদ্দীন গলায় ছুরি ছুরি মেরে হত্যা করে। এর আগেও তারা বাকি নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা জানালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে আমার স্বামী মানিক মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি সিগারেট বাকি না দেয়ায় মানিক নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি বলেন, খুনীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছি।

আরও পড়ুন