ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় লাখ টাকা মূল্যের জাল নোট ২০ হাজারে বিক্রি

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২৩, ২:০৯ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
কুমিল্লায় লাখ টাকা মূল্যের জাল নোট ২০ হাজারে বিক্রি
  • কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় এক লাখ টাকা মূল্যমানের জাল নোট ২০ হাজার টাকায় বিক্রি করছে একটি চক্র। জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর এলাকায় শনিবার এমন একটি চক্রের কাছ থেকে ২ লাখ ৪৫ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। ওই সময় চক্রটির এক সদস্যকে আটক করা হয়েছে। আটক আকরাম লক্ষ্মীপুরের কমলপুর উপজেলার চর ফলকন গ্রামের বসিন্দা। বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন রোববার বলেন, ‘ঢাকার একটি চক্র জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়। তাদের ছাপা এত নিখুঁত যে, সাধারণ মানুষের তা বোঝার উপায় নেই।’ তিনি আরও বলেন, ‘বরুড়া থানার এসআই আলী মর্তুজা শনিবার জানতে পারেন, থানার লক্ষ্মীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে অবৈধ জাল নোট ব্যবসায়ী অবস্থান করছেন। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।’ তিনি জানান, আটক ব্যক্তির হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগে ৫০০ টাকা মূল্যমানের ৪৯০টি জাল নোট উদ্ধার করা হয়, যা ২ লাখ ৪৫ হাজার টাকার সমান। আসামি আকরাম জিজ্ঞাসাবাদে জানান, তিনি তিন বছর ধরে ফারুক ও সিরাজ গাজীর কাছ থেকে জাল নোট সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছেন। অপর দুই আসামি ফারুক ও সিরাজকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন