ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় রাতের আধারে কৃষকের ১৫ শতক জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
কুমিল্লায় রাতের আধারে কৃষকের ১৫ শতক জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা
অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষক খোকন মিয়ার প্রায় ৫ কানি মধ্যে (স্থানীয় পরিমাপে প্রায় ১৫ শতাংশ) জমির শতাধিক লাউ ও অন্যান্য সবজিগাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খোকন মিয়া বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কৃষক খোকন মিয়া জানান, তিনি কয়েক বছর ধরে লাউসহ মৌসুমি সবজি চাষ করে আসছেন। এই সবজি বিক্রির অর্থেই তার পরিবারের আর্থিক সচ্ছলতা এসেছে। শুধু তাই নয়, তার জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু রাতারাতি জমির শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। ভোরে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রাও এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। খোকন মিয়া আরও জানান, তার এই প্রকল্পে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। মৌসুম শেষে লাউসহ অন্যান্য সবজি বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তরা শতাধিক লাউগাছ কেটে ফেলায় বর্তমানে তার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, "অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কৃষক যেন ন্যায়বিচার পান সেদিকে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।"

আরও পড়ুন