ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক

কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ; গাড়ি ভাঙ্গচুর

অনলাইন সংস্করণ
২০ অক্টোবর ২০২০, ১:৫২ অপরাহ্ণ ৩২ বার পঠিত
কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ; গাড়ি ভাঙ্গচুর
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ এবং বরুড়ার আদ্রা ইউনিয়ন পরিষদসহ ৭ ইউনিয়নের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। এদিকে বরুড়ার আদ্রা ইউনিয়নের উপনির্বাচনের কাকৈইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক আগে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম ও স্বতন্ত্র প্রার্থী সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকসহ বেশ কয়েক জন আহত হয়েছেস। হামলা ও সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়েছে। এছাড়া বরুড়া হেরপেটি কেন্দ্রের সামনে আনারস প্রতীকের প্রার্থীর গাড়ি ভাঙচুর করায় আতঙ্কে ভোট দিতে আসছেন না মানুষ। এমন অভিযোগ আনারস প্রতীকের প্রার্থী সেলিমের। মঙ্গলবার বেলা ১১টায় দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুটি বুথেই নারী ভোটার নেই। সকাল থেকে দুটি বুথে ৫৬ জন নারী ভোট দিয়েছেন। তবে বরুড়া থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, আদ্রা ইউনিয়নের উপনির্বাচনে কোনো কেন্দ্রে হামলা ও সংঘাতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কোনো সংঘর্ষের ঘটনা ঘটলেও আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। যেখানে সমস্যা হয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন