ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ ৭৫ বার পঠিত
কুমিল্লায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার ৫নং পাচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা-এর উপপরিচালক মো. বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নওরোজ কোরেশী দীপ্ত এর নেতৃত্বে এবং পরিদর্শক মো. শফিকুল ইসলাম কর্তৃক গঠিত রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে মীর হোসেন ওরফে মিরু (৫০), পিতা মৃত মো. মহর আলী, গ্রাম ছাওয়ালপুর (সফিক মেম্বারের বাড়ি), থানা কোতোয়ালী মডেল, জেলা কুমিল্লা—কে তার নিজ দখলীয় বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন