ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় ফুড ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ৫ টাকায় রমজানের ইফতার

অনলাইন সংস্করণ
২০ মার্চ ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ • ১৬২ বার পঠিত
কুমিল্লায় ফুড ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ৫ টাকায় রমজানের ইফতার
  • আলম সামস, বাঙ্গরা বাজার থানা:
কুমিল্লার মুরাদনগরে সুবিধা বঞ্চিত অসহায়দের জন্য ৫ টাকায় রমজান উপলক্ষে ইফতার বাজারের আয়োজন করেছে 'ফুড ব্যাংক ফাউন্ডেশন' নামে একটি সামাজিক সংগঠন। উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কবিতীর্থ দৌলতপুর ৩নং ওয়ার্ডে এ ৫ টাকার বিনিময়ে ইফতার বাজারের আয়োজন করা হয়। সংগঠনটি শতাধীক মানুষের হাতে মাত্র ৫ টাকার বিনিময়ে তুলে দেয় খেজুর, মুড়ি, টেংঙ্গ, পেয়াজ, বোট, তৈল, আলু এবং ডাল। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে। এ-সময় উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান ব্যাক্তিবর্গ সহ ফুড ফাউন্ডেশন ব্যাংক এর প্রতিষ্ঠাতা কোরিয়ার প্রবাসী মোঃ শাহ্ পরান এর ছোট ভাই মেহেদী হাসান, পরিচালক সাইদুর রহমান, ইকবাল হোসেন, ইয়াছিন আহম্মেদ জয়, সেচ্ছাসেবক- আঃ কাদের, মাহাবুব রহমান সহ আরো অনেকে। ফুড ফাউন্ডেশন ব্যাংক পরিচালক সাইদুর রহমান জানান ২০২০ সাল কোরিয়ার প্রবাসী মোঃ শাহ্ পরান এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় "ফুড ব্যাংক ফাউন্ডেশন" এর পর থেকে করোনা মহামারি সময়ে গরীব অসহায় এর মাঝে খাদ্য বিতরন ও আর্থিক সহযোগিতা সহ অনেককেই থাকার ঘর উপহার দেওয়া হয়েছে। শীতকালীন সময়ে বিভিন্ন এলাকার শীতবস্র ও রমজান মাসে ইফতার সামগ্রী সহ ঈদে দিনের বাজার দিয়ে আসছে "ফুড ব্যাংক ফাউন্ডেশন" এই সংগঠনটি।

আরও পড়ুন