ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ

অনলাইন সংস্করণ
২৩ অক্টোবর ২০২২, ২:৩৪ পূর্বাহ্ণ • ৯৯ বার পঠিত
কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ

-ডেনমার্ক থেকে ফিরেই ডাকাতের কবলে-

ডেস্ক রিপোর্ট:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তারা ডেনমার্ক থেকে ফেরা এক প্রবাসী বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে ডাকাতি করছিল। এ ঘটনায় ঐ প্রবাসী ও এক পুলিশ সদস্য আহত হন। ঢাকা চট্ট্রগাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (রবিবার) এ ঘটনা ঘটে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছে। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার আরো জানান, ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেণী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতির কবলে পড়ে। এসময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে ‍যায়। তিনি জানান, ৫- ৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভিকটিমকে কুপিয়ে আহতও করে। ভিকটিমকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন