ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

অনলাইন সংস্করণ
১০ এপ্রিল ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ • ১০৭ বার পঠিত
কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ| এসময় তাদের কাছ থেকে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়| ‎ ‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুবায়ের হোসেন জুয়েল (৩৩) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)| ‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল একটি মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি| গত ৮ এপ্রিল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে শাসনগাছা রেল গেইট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়| অভিযানে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল ও তার স্ত্রীকে আটক করা হয়| ‎ ‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ| একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়| ‎ ‎কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে| বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে| মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে|

আরও পড়ুন