ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক

অনলাইন সংস্করণ
১৬ এপ্রিল ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক
  • কুমিল্লা টাইমস, ডেস্ক:
কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় তিতাস থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানে তাঁদের নিজ বাড়ি থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। আটক নারী সদস্যের নাম চম্পা বেগম। তিনি কলাকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। তার ছেলের নাম জয় সরকার। দুজনেই মাছিমপুর গ্রামের বাসিন্দা। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ কুমিল্লা টাইমসকে বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে মাদক এবং ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে ইয়াবা ও মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।’

আরও পড়ুন