ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ

অনলাইন সংস্করণ
২৯ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
কুমিল্লায় তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
তীব্র তাপদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
স্কুল সুত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী গরমে হাঁসফাঁস করতে থাকে। একপর্যায়ে ২য় ঘন্টা চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেনির ফাহিমা আক্তার একই সময়ে অজ্ঞান হয়ে পড়ে  অষ্টম শ্রেনির সামিয়া সায়মা ও নবম শ্রেনির মারিয়া আক্তার। ৩য় ঘন্টা চলাকালীন সময়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী উর্মি আক্তার, হেপি আক্তারসহ আরো একজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে ডেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে তৃতীয় ঘন্টা পর স্কুল ছুটি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। ছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।

আরও পড়ুন